1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে জনতার হাতে বিএসএফ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে হেফাজতে নেয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ বিষয়ে বলেন, ওই বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, আজ সকাল আটটার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন তাঁর নাম গণেশ মূর্তি। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাঁকে হেফাজতে নেন।​

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি