1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মেলা থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার দুই বছরের শিশুকন্যা। চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সন্তানকে রক্ষা করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে নিহত হন মা তারিন আক্তার। পরে আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। তার মেয়ের নাম ইয়াসা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী ও ছোট মেয়েকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন। রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় শিশুটিকে মাঝখানে বসিয়ে পেছনে ছিলেন তিনি। পথিমধ্যে অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শিশু ইয়াসা।

সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। ঠিক সেই সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন আক্তার অত্যন্ত দায়িত্বশীল ও ভদ্র স্বভাবের কর্মী ছিলেন। তার মৃত্যু অত্যন্ত শোকাবহ।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি