1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

সিলেট সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে নেমে ডুবে জয় (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা রানা গাইনের ছেলে। আজ সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে আসেন জয়সহ চারজন।

তারা সাদাপাথর এলাকার পানিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের মধ্যে ভারসাম্য রাখতে না পেরে পানিতে তলিয়ে যান জয়। এ সময় স্থানীয় লোকজন সাদাপাথর নৌকা ঘাটের ইজারাদাররা দ্রুত তাকে উদ্ধারে পানিতে নামেন। প্রায় ১৫ মিনিট খোঁজাখুঁজির পর তারা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকেরা খাতুন লিপি। তিনি বলেন, ‘পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি