1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সিগারেটের টাকা নিয়ে বিরোধ: দোকান ভাঙচুর; অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিগারেটের টাকা পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও দোকান ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ত্রিশাল থানাধীন পাঁচপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী আবু সায়েম মুহাম্মদ কাউছার ওরফে মজনু (৩৫)-এর দোকানে প্রবেশ করে একদল ব্যক্তি। এ সময় তারা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং দোকানদারকে মারধর করে গুরুতর জখম করে।

এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সিথিল মন্ডল (২২), পিতা শাহাবুদ্দিন, মাতা নার্গিস বেগম, গ্রাম বাগান (কুরাল মন্ডলের বাড়ি), থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহকে ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ত্রিশাল থানাধীন বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত দোকানদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি