1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সিগন্যাল দিলেই ট্রেন থেকে ফেলা হয় গাঁজা, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ট্রেন থেকে ফেলা গাঁজা নিয়ে পালানোর সময় মো. উজ্জল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর রাজবাড়ী এলাকার কাজিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিকেলে রামগোপালপুর ভবানীপুর এলাকার একটি নির্জন জায়গায় আসতেই নিচ থেকে সিগন্যাল (সংকেত) দেন উজ্জল মিয়া। তার সিগন্যাল পেয়েই ট্রেন থেকে ছুড়ে দেওয়া হয় গাঁজার দুটি পুটলি। সেই গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় ভবানীপুর ব্রিজ এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উজ্জলকে আটক করে পুলিশের হাতে দেন। এ সময় একটি বড় ও একটি ছোট গাঁজার বান্ডিল প্লাস্টিকের স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি। এ ঘটনা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত উজ্জল মিয়াকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি