1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সিএনজিকে ট্রাক্টরের চাপা, প্রাণ গেল ২ জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও তিনজন আহত হয়েছেন।

রোববার ( ১৪ মার্চ) বিকেলে উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজীরগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াইল উপজেলার রাউত ইউনিয়নের ভাওয়াল গ্রামের আজিদ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫২) ও একই উপজেলার দামিহা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে দিলোয়ার হোসেন (২২)।

আহতরা হলেন- সিএনজজি চালক বাদল, যাত্রী পপি (২২) ও মো. আলী।

পুলিশ জানায়, তাড়াইল থেকে যাত্রীবাহী একটি সিএনজি কিশোরগঞ্জ যাচ্ছিল। হাজীরগল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু ও দিলোয়ার হোসেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি