1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সাড়ে চার মাস পর খোলা হল পাগলা মসজিদের দান বাক্স

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

প্রায় সাড়ে চার মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আজ শনিবার সকাল ১০টা থেকে গণনা শুরু হয়েছে।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূইয়া জানান, ২৩১ জন কর্মী গণনায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২৭ জন ছাত্র, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন কর্মচারী, ১০ জন সশস্ত্র আনসার ও রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসনের পক্ষ থেকে গণনা তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রথমে ৮টি সিন্দুকের টাকা কয়েকটি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়। এবার চার মাস ১৭ দিন পর মসজিদের দানবাক্স খোলা হল। এর আগে গত ১৯ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি