1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সালিশ বৈঠকে থানায় গিয়ে আটক সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নীলফামারীর একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরে তাকে সদর থানায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে থানায় অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে যোগ দিতে আসেন কাজী জাহানারা পারভীন। সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে বাকবিতণ্ডায় রূপ নেয়।

একপর্যায়ে তিনি থানা ত্যাগ করার চেষ্টা করলে পুলিশ তাকে ভেতরেই আটক করে। আটক হওয়ার পরও থানার ভেতরে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি চলতে থাকে বলে জানা গেছে।

ঘটনার সময় থানায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা পারভীন ‘জয় বাংলা’ স্লোগান দেন। একইসঙ্গে তিনি “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” বলেও মন্তব্য করেন।

এ ঘটনার পর থানার সামনে তার সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি