1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সালমান-আনিসুল-পলককে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৫ জনকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ১৫ আসামিকে আরও ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান এফ রহমানকে মতিঝিল থানার ১৭ মামলা, মিরপুর থানার ৪টি এবং ধানমন্ডি ও বাড্ডা থানায় ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর ৭, বাড্ডা ও ধানমন্ডিতে ১ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে মিরপুরে ৭, মোহাম্মদপুরে ১, ধানমন্ডিতে ৩, বাড্ডায় ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলককে মিরপুর ৩, বাড্ডায় ২, ধানমন্ডিতে ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি