1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সারাদেশে ১১৪৯ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে রোববার। তবে, অঘোষিতভাবে আজও সারাদেশে আলাদাভাবে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সবমিলিয়ে গত চারদিনে সারাদেশে এক হাজার ১৪৯টি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

সোমবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, গত চার দিনের অভিযানে ঢাকা বিভাগে মোট ২৮৬টি, চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি এবং খুলনায় ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

এর আগে রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনে ৮৮২টি অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের তথ্য জানিয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি