1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সারাদেশে মোবাইল ইন্টারনেটে ‘ধীরগতি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

সারাদেশে কারিগরি ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। তবে বিটিআরসি বিকেল নাগাদ সমস্যা ঠিক হওয়ার আশা করছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পাচ্ছেন তারা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

মোবাইল ইন্টারনেটে ধীরগতি করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘টেকনিক্যাল ফল্টের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমরা কিছু করিনি।’

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে এনটিটিএন ও আইআইটি প্রতিষ্ঠান ফাইবার অ্যাড হোমের চিফ স্ট্র্যাটেজিক সুমন আহমেদ সাবির জানান, ‘মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। তবে ব্রডব্যান্ড লাইন চালু আছে। ব্রডব্যান্ড ব্যবহার করে সবধরনের সাইট ব্রাউজও করা যাচ্ছে।’

প্রসঙ্গত, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি