1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সারাদেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারকে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করা হবে

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

জামালপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে সারাদেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারকে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এতে করে কেউ ওই কার্ড দিয়ে একাধিকবার টিসিবির পণ্য নিতে পারবে না। কেউ অনিয়ম দূর্নীতি করতে পারবে না।

তিনি আরো বলেন, বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে দুইটি জেলায় ফ্যামেলি কার্ডের ডিজিটাল স্মার্ট কার্ড তৈরীর কাজ চলছে। পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম হাতে নেওয়া হবে। শনিবার সকালে জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় নিন্ম আয়ের এক হাজার মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শহরের শেখের ভিটায় টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, স্থানীয় পৌর কাউন্সিলর এমদাদুল হক জীবনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সারা দেশব্যাপী এক কোটি নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের ধারাবাহিকতায় জামালপুরে আজ থেকে পণ্য বিক্রয় শুরু হল।

প্রত্যেকের জন্য ১০০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল ও ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দিয়ে ফ্যামেলি প্যাক তৈরী করে ৪৭০ টাকায় বিক্রয় করা হবে। প্রথম দিনে ১ হাজার উপকারভোগীর মাঝে স্বল্পমূল্যে এসব পণ্য বিক্রয় করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি