1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সামিটের সঙ্গে এলএনজি টার্মিনাল নির্মাণ সংক্রান্ত চুক্তি বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সামিট গ্রুপের সঙ্গে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে নির্মিতব্য ২য় ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ সংক্রান্ত চুক্তি বাতিল করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে চুক্তিটি বাতিল করেছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা জানায়, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পারফরম্যান্স গ্যারান্টির টাকা জমা না দেওয়ার বিষয়ও আছে।

সোমবার (৭ অক্টোবর) সামিট গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার সংক্রান্ত চুক্তি বাতিলের নোটিশ পেয়েছে। এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে উল্লেখ করে বিবৃতিতে তারা বলে, বাংলাদেশে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রমাণ রয়েছে এই গ্রুপের।

চলতি বছরের ৩০ মার্চ পেট্রোবাংলা ও সামিট গ্রুপ টার্মিনাল ব্যবহার এবং এফএসআরইউ বাস্তবায়ন সংক্রান্ত দুটি চুক্তি সই করে। একই দিনে তারা প্রতি বছর দেড় মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য ১৫ বছর মেয়াদি চুক্তি করে, যা ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা।

সামিট গ্রু‌পের ১ম এলএন‌জি টা‌র্মিনাল‌টি চালু হয় ২০১৯ সা‌লে। ম‌হেশখা‌লির গভীর সমুদ্রে অবস্থিত টা‌র্মিনাল‌টি দি‌নে ৬০ কো‌টি ঘনফুট গ্যাস এলএন‌জি রিগ্যা‌সি‌ফি‌কেশন করে সরবরাহ কর‌তে পা‌রে।

২০২৩ সালের ৬ ডিসেম্বর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কক্সবাজারের মহেশখালীতে দেশের ৩য় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণের খসড়া চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী, টার্মিনাল চালুর পর থেকে ১৫ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ডলার (চুক্তিতে উল্লিখিত বিনিময় হার অনুযায়ী ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ) রিগ্যাসিফিকেশন চার্জ পাবে সামিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি