1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে মসিক মেয়রের শোক

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।

সোমবার (২৮ আগস্ট) মেয়র এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশ আওয়ামী লীগে অধ্যক্ষ মতিউর রহমানের অনন্য ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণ নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তিনি আজীবন বুকে লালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ২০২২ সালে একুশে পদক লাভ করেন। ময়মনসিংহে আওয়ামী রাজনীতিতে তাঁর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।

তিনি আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর মৃত্যুতে দেশ একজন আদর্শ দেশপ্রেমিক হারালো এবং বাংলাদেশ আওয়ামী লীগ হারালো বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত এক দূরদর্শী আদর্শিক নেতাকে।

মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি