1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সং‌র‌ক্ষিত নারী আস‌নের সা‌বেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার দিবাগত রাত সা‌ড়ে ৩টার দি‌কে সাতক্ষীরা শহ‌রের নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা‌মিনুল হক বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন।

তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একই সঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাবেক এমপি লায়লা পারভিন।

ওসি শা‌মিনুল হক জানান, তা‌কে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নম্বর মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌চ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি