1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ৬টি ড্রেজার মেশিন জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন সানন্দবাড়ী বাজারের দক্ষিণ পাশে সানন্দবাড়ী টু দেওয়ানগঞ্জ রাস্তার জিঞ্জিরাম ব্রীজের পূর্ব পাশ হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিন জব্দ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জানা যায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি অসাধু স্বার্থান্বেষী মহল স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সানন্দবাড়ী বাজার ও জিঞ্জিরাম সেতুর আশেপাশে হতে বালু উত্তোলন করে আসছিল।

দফায় দফায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভেঙ্গে বা পুড়িয়ে দিলেও রাতের মধ্যেই নব উদ্যোমে আবারও চালু করেছে অসাধু মহল। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ছয়টি ড্রেজার মেশিন পাম্প সহ সকল মালামাল জব্দ করেন প্রশাসন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন সানন্দবাড়ী পিআইসি’র অফিসার ইনচার্জ মোঃ জোয়াহের হোসেন খান, সানন্দবাড়ী হাট-বাজার ইজারাদার রেজাউল করিম লাভলু, চরআমখাওয়া ইউনিয়ন মেম্বার সিরাজুল ইসলাম সহ এলাকার সাধারণ মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান- সরকারি স্থাপনা ও নদী ভাঙ্গন রোধে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষার্থে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি