1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ

সাত সচিবের দপ্তর বদল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও বোর্ডের সচিব পদধারীদের দপ্তর বদল করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এই প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্থানীয় সরকার সচিবকে ভূমি আপীল বোর্ডে বদলির বিষয়টি।

সরকারের যে কয়টি মন্ত্রণালয় ও বিভাগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, তার মধ্যে স্থানীয় সরকার বিভাগ অন্যতম। অন্যদিকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান পদটি সচিব মর্যাদার হলেও গুরুত্বের দিক থেকে তুলনামূলক পেছনের সারিতে রয়েছে।

গত জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠনের পর এটিই সচিব পদে সবচেয়ে বড় রদবদল।

দপ্তর বদল করা সচিবদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মনজুর হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে। সিনিয়র সচিব পদে পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলেই (সেতু বিভাগ) পদায়ন করে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মনজুর হোসেনের এ পদোন্নতির আদেশ আগামী ১২ জুন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি