1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

সাত দিনের মাথায় মার্জিন ঋণের বিষয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

সাত দিনের মাথায় মার্জিন ঋণের বিষয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার


  • আপডেট :
    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মার্জিন ঋণের বিষয়ে নতুন নির্দেশনা জারির মাত্র সাত দিনের মাথায় এ-সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের সঙ্গে সামঞ্জস্য করে মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি করে বিএসইসি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সেই নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০০১-৭০০০ পয়েন্টের মধ্যে থাকলে ১:০.৫০ হারে এবং ৭০০০-এর ওপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দেয়া যাবে। আর সূচক চার হাজার পয়েন্টের নিচে থাকলে মার্জিন ঋণের অনুপাত হবে ১:০.৭৫। এই নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এর গত ২১ সেপ্টেম্বর সূচকের সঙ্গে সমন্বয় করে জারি করা বিএসইসির মার্জিন ঋণের নির্দেশনায় বলা হয়, ডিএসইএক্স সূচক চার হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে।
এছাড়া ৪০০১-৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১-৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০-এর ওপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দেয়ার সুযোগ দেয়া হয়। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
বর্তমানে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার ১:০.৫০ এবং সবক্ষেত্রে এই হার একই। অর্থাৎ গ্রাহকের নিজস্ব এক টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন ঋণ দেয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি