1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সাঈদীর জন্য দোয়া, চাকরি গেল মডেল মসজিদের ইমামের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মেহেরপুরের গাংনী মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৫ আগস্ট জামায়াতের প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় শাস্তি হিসেবে তাঁকে থেকে বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইমাম অব্যাহতির চিঠি হাতে পান।

জানা গেছে, মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন গত ১৫ আগস্ট নামাজ শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মোনাজাতে দোয়া করেন। এ ঘটনায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী আগস্টের শেষদিকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে গাংনী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনির হোসেন বলেন, গাংনী মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বিতর্কিত মোনাজাতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে এর সত্যতা পেলে ইমামতি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় অব্যাহতির চিঠি ইমামের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘বুধবার মাগরিবের পর অব্যাহতির চিঠি হাতে পেয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ইমামের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত ওই মসজিদের মোয়াজ্জিনকে ইমামতির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি