1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) আরও একজন আটক করেছে মুম্বাই পুলিশ। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য।

এদিন সকালে সংবাদ সম্মেলন করে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই। জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি পাঁচ-ছয় মাস আগে ভারতে আসেন।

রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়।

এর আগে সাইফের বাড়ির সিসিটিভি ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়। বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, ভারতের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি