1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যা মামলার বাবু চেয়ারম্যানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে বাবু চেয়ারম্যানকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, বাবু চেয়ারম্যানকে রিমান্ড শেষে আদালতে এনে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে বাবু চেয়ারম্যানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত ১৬৪ ধারায় বাবু চেয়ারম্যানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গ্রেফতার অপর ১২ আসামীকে এর আগে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এদের মধ্যে রেজাউল করিম ও মো. মনিরুজ্জামান মনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ও তার সহযোগিরা নাদিমের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ মামলার দ্বিতীয় আসমী বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ বেশ কয়েকজন এখনও পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি