1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব। শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, সহ সভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি এইচ হান্নান, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনে পক্ষে ডিবিসি নিউজের এস এম জোবায়ের দীপ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা। একইসঙ্গে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি