1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

আরেক সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে ডিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে রাত নয়টার দিকে আনিস আলমগীর একাধিক গণমাধ্যমে নিজের ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ করে জানিয়েছেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবিতে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং রাত ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে তিনি সেখানেই (ডিবিতে) অপেক্ষা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি