1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মূল ধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

আজ সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না। দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।

নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখরভাবে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

স্বস্তির ঈদ শেষে জ্বালানির দাম বৃদ্ধি করাটা অস্বস্তির পরিস্থিতি তৈরি করবে কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই যারা আমদানি নির্ভরভিত্তিক দেশ তারা কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়েছে।

নিশ্চয়ই এ তথ্য আপনাদের জানা আছে। অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দাম পুরনো জায়গায় ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর। আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়।

মন্ত্রী বলেন, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমদানি ক্ষমতার ওপর ভর করেই চলতে হবে।

অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে, যে পরামর্শক কমিটির পরামর্শে সরকার চলছে।

তিনি বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায়নি। আবার সংকট এখনো কাটেনি। আমাদের আমদানি করেও চলতে হবে। এইসব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি