1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সাংবাদিকদের ওপর হামলার পর দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার বিকেলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শনে যান। তার উপস্থিতিতে স্থানীয়রা বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ করে।

পরিস্থিতি উত্তপ্ত হলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ ছয় সাংবাদিক আহত হন।

এই ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি