1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১ নভেম্বর বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি