1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সরিষাবাড়ীতে হোটেল কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শনিবার পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া। তিনি দীর্ঘদিন ধরে সিমলা বাসস্টেশন করম আলীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। গতকাল শুক্রবার রাতে দোকানের কাজ শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে দোকানে যেতে দেরি হলে মালিক করম আলী তাকে বাড়িতে ডাকতে যান। এ সময় ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গেলে লিটন মিয়াকে হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখতে পান করম আলী। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আমরা হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাইনি। এলাকাবাসী লাশটি নামিয়ে হাত-পায়ের বাঁধন খুলে রেখেছিল। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি