1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

সরিষাবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাউফ আহমেদ জিসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের আরেক আরোহী। শুক্রবার সকালে উপজেলার ভাটারা-শ্যামগঞ্জ কালিবাড়ী সড়কের তরপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাউফ আহমেদ জিসান রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির থেকে সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ ছাত্র ও সরিষাবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান, শুক্রবার সকালে দুজন একটি মটরসাইকেল করে বাউসি গজারিয়া থেকে ভাটারা-শ্যামগঞ্জ কালিবাড়ি সড়ক দিয়ে নানার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিলেন। সকালে ৮টার দিকে মোটরসাইকেলটি মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ীর তরপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাউফ আহমেদ জিসান মারা যান। এ সময় ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। অপর একজনকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি