1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

সরিষাবাড়ীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

দীর্ঘ ১৮ ঘণ্টা পর জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হাঁস ব্যবসায়ী লতিফুর রহমানের (৬০) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সূবর্ণখালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এরআগে বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় সুবর্ণখালী নদীর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ এলাকায় নিখোঁজ হন তিনি। তিনি সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লতিফুর রহমান উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগি কেনাবেচা করে আসছেন। বুধবার কিছু হাঁস কিনে ব্রীজের ওপর বসেছিলেন। এ সময় একটি হাঁস ব্রীজের ওপর থেকে নিচে পড়ে যায়। হাঁসটিকে ধরার জন্য তিনিও পানিতে নেমে পড়েন। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

মুস্তাক আহমেদ মনির নামে স্থানীয় এক সাংবাদিক বলেন, নদীতে হাঁস খুঁজতে গিয়ে তিনি গতকাল ২টার পর থেকে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও ডুবুরির দল গতকাল প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। পরে তারা নিখোঁজের কুল-কিনারা না করতে পেরে চলে যায়। আজ সকাল ৮টায় স্থানীয় কিছু জেলে নদীতে কারেন্ট জাল ফেলে মাছ ধরার সময় তাকে খুঁজে পান।

এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি