1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘষে কলেজ ছাত্র নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিপন মিয়া(১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার একুশে মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে শিপন মিয়া রোববার দুপুরে মোটরসাইকেল যোগে তারাকান্দি যাচ্ছিলো। একুশে মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ও কলেজ ছাত্র শিপন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিপন মিয়া উপজেলার আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলো।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার পর ট্রাক চালক পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি