1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা

সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় আহত স্কুলের দপ্তরির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চিকিৎসারত শাহিনুর ইসলাম (২৬) নামে স্কুলের এক দপ্তরির মৃত্যু হয়েছে। নিহত শাহীনুর বিন্ন্যাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শাহীনুর ইসলাম (২৬)। তিনি গত সোমবার একই উপজেলার পিংনা ইউনিয়নের মেঁদুর পশ্চিমপাড়া এলাকার শ্বশুরবাড়িতে যান।

পরদিন মঙ্গলবার সকালে তিনি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাফে ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে একইদিন রাতে তাকে ঢাকার আজগর আলী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা ওই ট্যাফে ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যান।

এ ব্যাপারে নিহতের ফুফা শ্বশুর লাল মিয়া ও বন্ধু শিমুল মিয়া জানান, শাহীনুর ইসলাম তার ছেলে ও স্ত্রীকে দেখতে গত সোমবার শ্বশুরবাড়িতে আসেন। পরদিন মঙ্গলবার সকালে ফেরার পথে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্যাফে ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সরিষাবাড়ী, ময়মনসিংহ ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) আব্দুল লতিফ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই। এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি