1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় পাটকলের শ্রমিকনেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পাটকলের শ্রমিকনেতা নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকনেতার নাম চান মিয়া (৫৫)। তিনি পৌর শহরের শিমলা বাজারে অবস্থিত এআরএ পাটকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার কুবলিবাড়ি এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চান মিয়া মোটরসাইকেলে করে তারাকান্দি থেকে নিজ বাড়ি কুবলিবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। বেলা একটার দিকে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এলে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য চান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত চান মিয়ার ভাই গোলজার হোসেন বলেন, ‘ভাই আমার ট্রাকচাপায় মারা গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম বলেন, ওই ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি