1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আহত মানিক মিয়া (৪২), রীনা বেগম (৩৮), হ্যাপি বেগম (৩০), মমতা বেগম (৬৫), গণি মিয়াকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, সানাকৈর গ্রামের মৃত মনিজ্জামানের ছেলে মানিক মিয়ার বসত বাড়ির সীমানার জমি নিয়ে প্রতিবেশী ফরহাদ হোসেন হুদাইরে সাথে বিরোধ চলে আসছে। এ বসতবাড়ির সীমানার জমি নিয়ে মাঝে মধ্যেই উভয় মধ্যে ঝগড়া উত্তেজনা দেখা দিয়ে আসছিল। একপর্যায় সোমবার সকালে ওই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা চালায় ফরহাদ হোসেনসহ তার অনুসারীরা। এতে বাধা দেন মানিক মিয়া। এ নিয়ে উভয় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে ফরহাদ হোসেনের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় মানিকের বোন রীনা বেগম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ তার অনুসারী ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর খোরশেদ আলম ও ফুলমতি বেগম নামে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি