1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে চাঁদাবাজি মামলায় ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদাবাজি মামলায় তারেক হাসান (৩০) নামে দৈনিক নবতান পত্রিকার পরিচয়ধারী এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিক পরিচয়ে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারকৃত তারেক উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও আনসার-ভিডিপির বহিষ্কৃত সদস্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক হাসান ও তার সহযোগী রবিউল ইসলাম সরিষাবাড়ী থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী দশানী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হন। পরে শেরপুর সদর থানা পুলিশ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি একটি মামলা (নম্বর ১৫, তাং ৫-১২-২০১৯) রুজু করে জেলহাজতে পাঠায়। পরে তারা জামিনে বের হয়ে আর আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। এ ছাড়াও তার স্ত্রীর করা যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, সোমবার রাতে বিলবালিয়া গ্রামের নিজবাড়ি থেকে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তারেক হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটক তারেক নবতান পত্রিকার সম্পাদকের ভাতিজা বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি