1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

সরিষাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে শৌচাগার থেকে মমতাজ বেগম নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার রিয়াজ উদ্দিন স্কুল মোড় এলাকার আবু সাইমের ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক ধরে ৬-৭ মাস আগে তিন সন্তানের জনক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল গণির সঙ্গে বিয়ে হয় মমতাজ বেগমের।

বিয়ের পর থেকে তাঁদের মাঝে নানা বিষয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত। বুধবার সকালে আবু সাইদের ভাড়াটিয়া বাসার বাথরুমের মধ্যে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেযে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি