1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সরিষাবাড়ীতে এক মেয়র প্রার্থীসহ ২৩ জন জামানত হারিয়েছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ও ২২ কাউন্সিলর প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনজন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ফজলুল হক খান, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেনু আক্তার, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আলমগীর, এনামুল হক, রাশেদুল ইসলাম, জহুরুল ইসলাম, বাবু মিয়া, মোশারফ হোসেন, ২ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামান, জাহাঙ্গীর আলম, জেল হাফিজ ও সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম শেখ, মতিউর রহমান ও শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কৌশিক দে সরকার, মুখলেছুর মমিন ও সুকুমার ঘোষ, ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান, আবদুল আলিম ও বিপ্লব হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের ফজুর রহমান খান ও ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মালেক জামানত হারিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম বলেন, পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থী ও ২২ কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি