1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি

সরিষাবাড়ীতে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও স্থানীয় এমপির সহযোগি মুকুলের শাস্তির দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরিষাবাড়ী নাগরিক কমিটি।

শনিবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জলিল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন শিবলু, সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় এমপি মুরাদের সহযোগি সাখাওয়াতুল আলম মুকুলকে সাথে নিয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। সম্প্রতি মডেল মসজিদের উদ্বোধনী দিনে মুকুলের নেতৃত্বে একজন প্রকৌশলীসহ বেশ কয়েকজনকে হামলা করে আহত করা হয়। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও মুকুলের শাস্তির দাবি করেন তারা।

পরে বিক্ষুদ্ধ মানুষ ঝাড়ু মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি