1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

সরিষাবাড়ীতে আর্জেন্টিনার ১ হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে সমর্থকদের মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপের আসর শুরু না হতেই শুরু হয়ে গেছে ফুটবল সমর্থকদের উন্মাদনা। নিজ দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে একেক কান্ড ঘটাচ্ছেন ভক্তরা। তেমনি জামালপুরের সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করেছেন ফুটবল ভক্তরা।

শুক্রবার দুপুরে কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষ্যে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন ও ভালোবাসা জানান দিতে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে একটি পতাকা মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় ফুটবলপ্রেমী মাসুদুর রহমান এই পতাকা তৈরি ও মিছিলের উদ্যোক্তা হলেও তার সাথে সামিল হয় আর্জেন্টিনার অন্য সব সমর্থকরাও। পরে আরামনগর বাজার এলাকা থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আরামনগর বাজারে গিয়ে শেষ হয়।

তরুণ, বৃদ্ধ, শিশুসহ তিন শতাধিক ফুটবল ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা অংশ নেয় মিছিলে। ভক্তরা ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা হাতে টেনে নিয়ে যায় পুরো মিছিল জুড়ে। বাদ্যের তালে তালে সমর্থকরা মেতে উঠে আনন্দ উচ্ছাসে, সড়কের দুপাশে দাড়িয়ে সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরাও তাদের এই মিছিলের প্রতি সমর্থন জানিয়ে উল্লাস করে।

পতাকা মিছিলের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, ৫ ফুট প্রস্থ ও ১ হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকাটি তৈরিতে সময় লেগেছে তিন দিন, খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা। আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও ভক্তি প্রকাশে এই কান্ড করেছেন তিনি। অন্যান্য ভক্তরা নিজ দল আর্জেন্টিনার প্রতি সমর্থন দিতেই মিছিলে অংশ নিতে এসেছেন বলে জানান। তাদের প্রত্যাশা এবারের বিশ্বশিরোপা আর্জেন্টিনার ঘরেই উঠবে।

তবে যত বিতর্কই হোক সব দলের সমর্থকদের প্রতি শ্রদ্ধা রেখে সবাই মিলে একসাথে ফুটবল বিশ্বকাপ উপভোগ করবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন ফুটবলপ্রেমীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি