1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরিষাবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসা প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার (২৭ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসে ও স্থানীয় সূত্র জানায়, পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকায় কোনো এক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এ সময় আগুন দ্রুত চার দিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে আগুনে প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি