1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার সকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঝিনাই নদীতে একজনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মারদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি