1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সরকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ডিইএব) আজ মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রিজভী বলেন, ১/১১–এর সময় সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার। বর্তমান ছাত্র–জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল–সমর্থিত সরকার।

রিজভী বলেন, এ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ংকর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের।

রিজভী আরও বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন। তাঁকে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য।

রিজভী বলেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাঁদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি