1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সরকারের অন্যায়ের প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার: গয়েশ্বর চন্দ্র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, ‘সরকারের অন্যায়ের প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। প্রতিবাদ করতে গিয়ে আর আমরা মার খাব না, কোনো আক্রমণ হলে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিরোধ করতে হবে।’

রোববার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির আয়োজনে বিকেলে নগরীর নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন সমাবেশ স্থলে।

সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি ছিল প্রতিটি নেতাকর্মীর মুখে। দেশের বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে এর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বক্তারা।

ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি