1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত আসাম সরকারের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত আসাম সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
রাজ্য সরকারের অর্থে পরিচালিত সকল মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসাম সরকার। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক ঘোষণায় জানান, জনগণের করের টাকায় ধর্মীয় শিক্ষা দিতে প্রস্তুত নয় তার সরকার। রাজ্যের এ সিদ্ধান্ত সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে বিশ্বশর্মা বলেন, সরকারি টাকায় কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আর চলবে না। নভেম্বরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করব আমরা। তবে বেসরকারি মাদরাসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী আসামে মোট ৬১৪ টি সরকারি মাদরাসা চলছে। এর মধ্যে ৫৭টি মেয়েদের, ৩টি ছেলেদের, ৫৫৪টি যৌথ শিক্ষার। এর মধ্যে ১৩টি উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি রাজ্যে মোট ১০০০ সংস্কৃত টোল রয়েছে। তবে এর মধ্যে সরকারি অনুদানে চলে ১০০টি। আসামে বেসরকারি মাদরাসা রয়েছে প্রায় ৯০০।

এর আগে গত ফেব্রুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, ‘কোনো ধর্মনিরপেক্ষ দেশে সরকারের অর্থে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চলতে পারে না। শীঘ্রই সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করা হবে’। এবার সেই সিদ্ধান্তই বাস্তবায়নের পথে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি