1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি গাড়িই পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা বাসে আগুন দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে ফিরে আসে।

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। এ ছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি