1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সরকারিভাবে জয় পেলেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার সরকারিভাবেই প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজের ফলাফল প্রত্যয়ন করেছে কর্তৃপক্ষ, এখানের ৫৫ ভোট নিয়েই বাইডেনের ইলেকটোরাল ভোট দাঁড়িয়েছে ২৭৯টিতে। খবর এবিসি নিউজের। এর মাধ্যমে বাইডেন সরকারিভাবে বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ জিতে নিলেন। এর আগ পর্যন্ত বেসরকারিভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সিএনএন টিভি চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম এ ঘোষণা দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনের পক্ষে সরকারিভাবে ঘোষিত ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়াল ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে মেনে নেননি এবং নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এডওয়ার্ড বি ফোলি বলেছেন, যদিও গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে বাইডেনের বিজয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, তবু ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ জয়ের সরকারি ঘোষণা হোয়াইট হাউসে যাওয়ার পথে প্রথম ধাপ বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, ‘এটি একটি আইনি মাইলফলক এবং এবার প্রথম মাইলফলকের গুরুত্ব রয়েছে। এর আগে যা কিছু ছিল, তা এখনকার অবস্থানের ভিত্তি তৈরি করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি