1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে : রেলমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

আবহমানকাল ধরেই বাংলাদেশে সব সম্প্রদায়ের লোকজন একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে।

আজ শুক্রবার সকালে নেত্রকোনা রেলস্টেশনের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে যারা এ অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন।

এর আগে রেলমন্ত্রী নেত্রকোনা স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, অ্যাক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণকাজের উদ্বোধন করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৫৬টি রেলস্টেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান বলে জানান তিনি। শিগগিরই নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান খান প্রমুখ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্যে জীবন দিয়েছেন। কিন্তু অর্ধশতবর্ষী এ দেশে প্রায়ই ধর্মের নামে হানাহানি চলে। একটি নিদিষ্ট গোষ্ঠী এ হীন কাজ চালাচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্যে কখনো সফল হবে না। বর্তমান সরকার কঠোরভাবে এসব প্রতিহত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি