1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ দুর করতে সকল মসজিদ কমিটি ও ইমামগণের সাথে মতবিনিময়

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ দুর করতে হলে ইমামগণকে ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের মসজিদভিত্তিক সমাজকাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমামগণ।

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকসেবন রোধকল্পে সকল মসজিদ কমিটি ও ইমামগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হোন এবং আমি যদি নির্বাচিত হই তাহলে ইমামদের ভাতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি কথা বলবো।

মেলান্দহ উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি