1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ নাসির হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য বাংলাদেশের নাসির হোসেনকে নিষিদ্ধ করেছে আইসিসি। তাঁর বিরুদ্ধে আনা আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ তিনি মেনে নিয়েছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। এর মধ্যে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে। ২০২১ সালের টুর্নামেন্টে ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল, যদিও সেটি ব্যাহত হয়। এ জন্য নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।

আইসিসি জানায়, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। অভিযুক্ত আটজনের মধ্যে নাসিরই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার। এর বাইরে আছেন দলটির মালিক ও ম্যানেজার।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি