1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সবুজবাগে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় ফাতেমা কানিজ(৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আল আমিনকে আটক করেছে পুলিশ।

রবিবার(১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। করে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো আতিকুর রহমান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার বেডরুমে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু ঘটনাটি তার বেডরুমে ঘটেছে আমরা ধারণা করছি ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে। আমরা তার স্বামী আল-আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত সে হত্যা করেছে কিনা সে বিষয়টি স্বীকার করেননি তিনি।

নিহত ফাতেমা কানিজ দুই সন্তানের জননী ছিলেন। সে তার স্বামীর নিজ বাড়িতে থাকতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি