1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে রেলওয়ে হাসপাতাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারাদেশে রেলের ১০টি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তবে, বরাবরের মতো অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রেল সচিব স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে। এসময় কী ধরণের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে।

রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রেলের চট্টগ্রাম হাসপাতাল ৯১ বেড থাকলেও পরিদর্শনের সময় ভর্তি থাকতে দেখেছি মাত্র পাঁচজন। অথচ, চট্টগ্রাম মেডিকেলে রোগীদের বারান্দা-মেঝেতে থাকতে হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, দেশে ৮ হাজার ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশের ১০টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১টি। এতোদিন সেগুলো রেলের কর্মকর্তা কর্মচারিদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি কী করতে হবে সেটা ঠিক করা হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি